ধন্য মায়ের নিমাই ছেলে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

ধন্য মায়ের নিমাই ছেলে ।

এমন বয়সে নিমাই
ঘর ছেড়ে ফকিরী নিলে।।

ধন্যরে ভারতী যিনি
সোনার অঙ্গে দেয় কৌপিনী।

শিখাইলে হরির ধ্বনি
করেতে করঙ্গ দিলে।।

ধন্য পিতা বলি তারে
ঠাকুর জগন্নাথ মিশ্রে।

যার ঘরে গৌরাঙ্গ হরি
মানুষ রূপে জন্মাইলে।।

ধন্য রে নদীয়াবাসী
হেরিল গৌরাঙ্গশশী।

যে বলে সে জীব সন্ন্যাসী
লালন কয় সে প’লো ফ্যারে।।

Transliteration in English

dhanj mayer nimai chele ।

eman bayse nimai
ghar chere phakiri nile।।

dhanjre bharti jini
sonar ongge dey koupini।

shikhaile harir dhbani
karete karangg dile।।

dhanj pita bali tare
thakur jagnnath mishre।

jar ghare gourangg hari
manush rupe janmaile।।

dhanj re nadiyabasi
heril gouranggashshi।

je bale se jib sannjasi
lalan kay se p’lo phjare।।