দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি।
পরিয়ে কৌপনি ধ্বজা মজা উড়ালো ফকিরী।।
বড় আশার বাসা এ ঘর
পড়ে রবে কোথা রে কার
ঠিক নাই তারই।
পিছে পিছে ঘুরছে শমন
কোনদিন হাতে দেবে দড়ি।।
দরদের ভাই বন্ধুজনা
ম’লে সঙ্গে কেউ যাবেনা মন তোমারই।
খালি হাতে একা পথে বিদায় করে দেবে তোরই।।
যা করো তাই করো রে মন
পিছের কথা রেখ স্মরণ বরাবরই।
দরবেশ সিরাজ সাঁই কয় শোন রে লালন
হোস নে কারো ইন্তেজারি।।
Transliteration in English
dekh na man jhakmari ei duniyadari। pariye koupni dhbaja maja uralo phakiri।। bar ashar basa e ghar pare rabe kotha re kar thik nai tarai। piche piche ghurche shaman kondin hate debe dari।। darder bhai bandhujna m’le sangge keu jabena man tomarai। khali hate eka pathe biday kare debe torai।। ja karo tai karo re man picher katha rekh smaran barabarai। darbesh siraj sai kay shon re lalan hos ne karo intejari।।