পাপ পুণ্যের কথা আমি কারে বা শুধাই
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
পাপ পুণ্যের কথা আমি
কারে বা শুধাই।
এই দেশে যা পাপ গণ্য
অন্য দেশে পুণ্য তাই।।
তিব্বত নিয়ম অনুসারে
এক নারী বহু পতি ধরে।
এই দেশে তা হলে পরে
ব্যাভিচারী দণ্ড হয়।।
শূকর গরু দুইটি পশু
খাইতে বলেছেন যিশু।
শুনে কেন মুসলমান হিন্দু
পিছেতে হটায়।।
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে।
সূক্ষ্মজ্ঞানে বিচার করলে
পাপ পুণ্যের আর নাই বালাই।।
পাপ করলে ভবে আসি
পুণ্য হলে স্বর্গবাসী।
লালন বলে নামে উর্বশী
নিত্য নিত্য প্রমাণ পাই।।
Transliteration in English
pap punjer katha ami kare ba shudhai। ei deshe ja pap ganj onj deshe punj tai।। tibbat niyam onusare ek nari bahu pati dhare। ei deshe ta hale pare bjabhichari dand hay।। shukar garu duiti pashu khaite balechen jishu। shune ken musalman hindu pichete hatay।। desh samsja onusare bhinn bidhan hate pare। sukshmgyane bichar karle pap punjer ar nai balai।। pap karle bhabe asi punj hale sbargbasi। lalan bale name urbshi nitj nitj praman pai।।