আমার ঘর খানায় কে বিরাজ করে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

আমার ঘর খানায় কে বিরাজ করে।

জনম ভরে একদিনও তারে দেখলাম না রে।।

নড়েচড়ে ঈশানকোণে দেখতে পাইনে এই নয়নে।

হাতের কাছে যার ভবের হাট বাজার
ধরতে গেলে হাতে পাইনে তারে।।

সবে বলে প্রাণপাখি শুনে চুপে চেপে থাকি।

জল কি হুতাশন মাটি কি পবন
কেউ বলে না আমায় নির্ণয় করে।।

আপন ঘরের খবর হয়না
বাঞ্চা করি পরকে চেনা।

লালন বলে পর বলিতে পরমেশ্বর
সে কি রূপ আমি কি রূপ রে।।

Transliteration in English

amar ghar khanay ke biraj kare।

janam bhare ekdinao tare dekhlam na re।।

narechre ishankone dekhte paine ei nayne।

hater kache jar bhaber hat bajar
dharte gele hate paine tare।।

sabe bale pranpakhi shune chupe chepe thaki।

jal ki hutashan mati ki paban
keu bale na amay nirnay kare।।

apan gharer khabar hayna
bancha kari parke chena।

lalan bale par balite parmeshbar
se ki rup ami ki rup re।।