নবি না চিনলে সে কি খোদার ভেদ পায়

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

নবি না চিনলে সে কি খোদার ভেদ পায়।

চিনিতে বলেছেন খোদে সেই দয়াময়।।

যে নবি পারের কান্ডার
জিন্দা সে চারযুগের উপর।

হায়াতুল মুরসালিন নাম তার সেই জন্য কয়।।

কোন নবি হইলো ওফাত
কোন নবি বান্দার হায়াত।

লেহাজ করে জানলে নেহাত যাবে সংশয়।।

যে নবী আজ সঙ্গে তোর
চিনে মন তার দাওন ধর।

লালন বলে পারের কারো সাধ যদি হয়।।

Transliteration in English

nabi na chinle se ki khodar bhed pay।

chinite balechen khode sei dayamay।।

je nabi parer kandar
jinda se charjuger upar।

hayatul mursalin nam tar sei janj kay।।

kon nabi hailo ophat
kon nabi bandar hayat।

lehaj kare janle nehat jabe sangshay।।

je nabi aj sangge tor
chine man tar daon dhar।

lalan bale parer karo sadh jadi hay।।