আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আপনার আপনি ফানা হলে
সে ভেদ জানা যাবে।
কোন নামে ডাকিলে তারে
হৃদাকাশে উদয় হবে।।
আরবী ভাষায় বলে আল্লাহ
ফারসীতে কয় খোদাতালা।
গড বলিছে যীশুর চেলা
ভিন্ন দেশে ভিন্নভাবে।।
মনের ভাব প্রকাশিতে
ভাষার উদয় এ জগতে।
মনাতীত অধরে চিনতে
ভাষাবাক্য নাহি পাবে।।
আল্লাহ হরি ভজন পূজন
এ সকল মানুষের সৃজন।
অনামক চেনায় বচন
বাগেন্দ্রিয় না সম্ভবে।।
আপনাতে আপনি ফানা
হলে তারে যাবে জানা।
সিরাজ সাঁই কয় লালন কানা
স্বরূপে রূপ দেখ সংক্ষেপে।।
Transliteration in English
apnar apni phana hale se bhed jana jabe। kon name dakile tare hridakashe uday habe।। arbi bhashay bale allah pharsite kay khodatala। gad baliche jishur chela bhinn deshe bhinnbhabe।। maner bhab prakashite bhashar uday e jagte। manatit odhre chinte bhashabakj nahi pabe।। allah hari bhajan pujan e sakal manusher srijan। onamak chenay bachan bagendriy na sambhbe।। apnate apni phana hale tare jabe jana। siraj sai kay lalan kana sbarupe rup dekh sangkshepe।।