করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন।

প্রেম সাধিতে ফাঁপরে উঠে
কামনদীর তুফান।।

প্রেম-রত্নধন পাবার আশে
ত্রিবেনীর ঘাট বাঁধলাম কষে।

কামনদীর এক ধাক্কা এসে
ছুটে যায় বাঁধন ছাদন।।

বলবো কি সে প্রেমের কথা
কাম হয়েছে প্রেমের লতা।

কাম ছাড়া প্রেম যথাতথা
নয় সে আগমন।।

পরম গুরু প্রেম প্রকৃতি
কাম গুরু হয় নিজ পতি।

কাম ছাড়া প্রেম পায় কি গতি
ভেবে কয় লালন।।

Transliteration in English

kari kemne sahaj shuddh prem sadhan।

prem sadhite phapre uthe
kamandir tuphan।।

prem-ratnadhan pabar ashe
tribenir ghat badhlam kashe।

kamandir ek dhakka ese
chute jay badhan chadan।।

balbo ki se premer katha
kam hayeche premer lata।

kam chara prem jathattha
nay se agaman।।

param guru prem prakriti
kam guru hay nij pati।

kam chara prem pay ki gati
bhebe kay lalan।।