চাতক বাঁচে কেমনে মেঘের বরিষণ বিনে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
চাতক বাঁচে কেমনে
মেঘের বরিষণ বিনে।।
তুমি হে নব জলধর
চাতকিনী ম’লো এবার।
ঐ নামের ফল সুফল এবার
রাখ ভুবনে।।
তুমি দাতার শিরোমণি
আমি চাতক অভাগিনী।
তোমা ভিন্ন আর না জানি
রাখ চরণে।।
চাতক ম’লে যাবে জানা
ঐ নামের গৌরব রবে না
জল দিয়ে কর সান্তনা
অবোধ লালনে।।
Transliteration in English
chatak bache kemne megher barishan bine।। tumi he nab jaladhar chatkini m’lo ebar। oi namer phal suphal ebar rakh bhubne।। tumi datar shiromni ami chatak obhagini। toma bhinn ar na jani rakh charne।। chatak m’le jabe jana oi namer gourab rabe na jal diye kar santna obodh lalne।।