চিরদিন জল ছেঁচে মোর
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
চিরদিন জল ছেঁচে মোর
জল ছাড়ে না এ ভাঙ্গা নায়।
এক মালা জল ছেঁচতে গেলে
তিন মালা যোগায় তেতালায়।।
ছুতোর বেটার কারসাজিতে
জনম তরীর ছাদ মারা নয়।
তরীর আশেপাশে কাষ্ঠ সরল
মেজেল কাঠ গড়েছে তলায়।।
আগায় মোর মন সর্বক্ষণ
বসে বসে চোকম খেলায়।
আমার দশা তলা ফাঁসা
জল ছেঁচা সার গুদড়ী গলায়।।
মহাজনের অমূল্য ধন
মারা গেল ডাকনি জোলায়।
লালন বলে মোর কপালে
কি হবে নিকাশের বেলায়।।
Transliteration in English
chirdin jal cheche mor jal chare na e bhangga nay। ek mala jal chechte gele tin mala jogay tetalay।। chutor betar karsajite janam tarir chad mara nay। tarir ashepashe kashth saral mejel kath gareche talay।। agay mor man sarbakshan base base chokam khelay। amar dasha tala phasa jal checha sar gudri galay।। mahajner omulj dhan mara gel dakni jolay। lalan bale mor kapale ki habe nikasher belay।।