এই শিকল পরা ছল
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
এই শিকল পরা ছল মোদের এ শিকল-পরা ছল
এই শিকল পরেই শিকল তোদের কর্ব রে বিকল।।
তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়,
ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন-ভয়।
এই বাঁধন প’রেই বাঁধন-ভয়কে করবো মোরা জয়,
এই শিকল-বাঁধা পা নয় এ শিকল-ভাঙ্গা কল।।
তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে কর্ছ বিশ্ব গ্রাস,
আর ত্রাস দেখিয়েই কর্বে ভাবছো বিধির শক্তি হ্রাস।।
সেই ভয়-দেখানো ভূতের মোরা করব সর্বনাশ,
এবার আন্বো মাভৈঃ-বিজয়-মন্ত্র বল-হীনের বল।।
তোমরা ভয় দেখিয়ে কর্ছ শাসন, জয় দেখিয়ে নয়;
সেই ভয়ের টুটিই ধর্ব টিপে, কর্ব তারে লয়।
মোরা আপনি ম’রে মরার দেশে আন্ব বরাভয়,
মোরা ফাঁসি প’রে আন্ব হাসি মৃত্যু-জয়ের ফল।।
ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল-ঝঞ্ঝনা,
এ যে মুক্ত-পথের অগ্রদূতের চরণ বন্দনা!
এই লাঞ্জিতেরাই অত্যাচারকে হান্ছে লাঞ্জনা,
মোদের অস্থি দিয়েই জ্বল্বে দেশে আবার বজ্রানল।।
Transliteration in English
ei shikal para chal moder e shikal-para chal ei shikal parei shikal toder karb re bikal।। toder bandh karay asa moder bandi hate nay, ore kshay karte asa moder sabar badhan-bhay। ei badhan p’rei badhan-bhayke karbo mora jay, ei shikal-badha pa nay e shikal-bhangga kal।। tomra bandh gharer bandhnite karch bishb gras, ar tras dekhiyei karbe bhabcho bidhir shakti hras।। sei bhay-dekhano bhuter mora karab sarbnash, ebar anbo mabhoih-bijay-mantr bal-hiner bal।। tomra bhay dekhiye karch shasan, jay dekhiye nay; sei bhayer tutii dharb tipe, karb tare lay। mora apni m’re marar deshe anb barabhay, mora phasi p’re anb hasi mritju-jayer phal।। ore krandan nay bandhan ei shikal-jhanjhna, e je mukt-pather ogrduter charan bandna! ei lanjiterai otjacharke hanche lanjna, moder osthi diyei jbalbe deshe abar bajranal।।