মোরে ভালোবাসায় ভুলিও না
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
মোরে ভালোবাসায় ভুলিও না
পাওয়ার আশায় ভুলিও
মোরে আদর দিয়ে তুলিও না
আঘাত দিয়ে তুলিও।।
হে প্রিয় মোর একি মোহ
এ প্রাণ শুধু চায় বিরহ
তুমি কঠিন সুরে বেঁধে আমায়
সুরের লহর দুলিও।।
প্রভু শান্তি চাহে পুরাতে সাধ
আমি চাহি পুড়িতে
সুখের ঘরে আগুন জ্বেলে’
(বঁধু) পথে পথে ঝুরিতে;
নগ্ন দিনের আলোকেতে
চাহি না তোমায় ব’ক্ষে পেতে
তুমি ঘুমের মাঝে স্বপনেতে
হৃদয়-দুয়ার খুলিও।।
Transliteration in English
more bhalobasay bhulio na paoar ashay bhulio more adar diye tulio na aghat diye tulio।। he priy mor eki moh e pran shudhu chay birah tumi kathin sure bedhe amay surer lahar dulio।। prabhu shanti chahe purate sadh ami chahi purite sukher ghare agun jbele’ (badhu) pathe pathe jhurite; nagn diner alokete chahi na tomay b’kshe pete tumi ghumer majhe sbapnete hriday-duyar khulio।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মোরে ভালোবাসায় ভুলিও না” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।