খোদার প্রেমের শরাব পিয়ে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
খোদার প্রেমের শরাব পিয়ে বেহুঁশ হয়ে রই প’ড়ে
ছেড়ে’ মস্জিদ আমার মুর্শিদ এল যে এই পথ ধ’রে।।
দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদ্লাতে
চাইনে বেহেশ্ত্ খোদার কাছে নিত্য মোনাজাত ক’রে।।
কায়েস যেমন লাইলী লাগি’ লভিল মজনু খেতাব
যেমন ফরহাদ শিঁরির প্রেমে হ’ল দিওয়ানা বেতাব।
বে–খুদীতে মশ্গুল্ আমি তেমনি মোর খোদার তরে।।
Transliteration in English
khodar premer sharab piye behush haye rai p’re
chere’ masjid amar murshid el je ei path dh’re।।
duniyadarir sheshe amar namaj rojar badlate
chaine behesht khodar kache nitj monajat k’re।।
kayes jeman laili lagi’ labhil majnu khetab
jeman pharhad shirir preme h’l dioana betab।
be–khudite mashgul ami temni mor khodar tare।।