এপিটাফ (বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে)
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে
হাঁটছি আমি মেঠো পথে,
মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি
বহুদিন তোমায় দেখি না যে।
তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথায় হারায়
পুরোনো গানটার সুর আজ মোরে কাঁদায়।
তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল
আমি তো বসেছিলাম নিয়ে শুধু গানের সুর,
তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল
চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর…….বহুদূর।
সাদা কালো এ জীবনের মাঝে
রঙ্গিন ছিলে তুমি শুধু,
তোমায় নিয়ে লেখা কত কবিতায়
দিয়েছিলাম কত সুর।
আজ আমার হাতের মুঠোয় নেই যে তোমার হাত
ভোরের আলো ফুটবে কখন,
ভেবেছি কত রাত।
তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল
আমি তো বসেছিলাম নিয়ে শুধু গানের সুর,
তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল
চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর……..বহুদূর।
যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে
দেখি নাই তুমি যে পাশে,
ভেবেছিলাম তুমি থাকবে
দাঁড়িয়ে কৃষ্ণচূড়া ফুল হাতে।
তবে কি যুদ্ধে গেলাম
তোমায় হারাতে,
এপিটাফ এর লেখা গুলো
পড়ি ঝাপসা চোখে।
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূড়া ফুল
তুমি তো গেয়েছিলে সেই নতুন গান এর সুর,
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূড়া ফুল
তবে কেন গেলাম আমি চলে তোমায় ফেলে বহুদূর।
………….বহুদূর
…………বহুদূর
………..বহুদূর।
Transliteration in English
brishti nemeche aj akash bhengge
hatchi ami metho pathe,
maner kjanbhase bhasche tomar chabi
bahudin tomay dekhi na je।
tomay niye kat sbapn aj kothay haray
purono gantar sur aj more kaday।
tumi to diyechile more krishnchura phul
ami to basechilam niye shudhu ganer sur,
tumi to diyechile more krishnchura phul
chale gech kothay amay phele bahudur…….bahudur।
sada kalo e jibner majhe
ranggin chile tumi shudhu,
tomay niye lekha kat kabitay
diyechilam kat sur।
aj amar hater muthoy nei je tomar hat
bhorer alo phutbe kakhan,
bhebechi kat rat।
tumi to diyechile more krishnchura phul
ami to basechilam niye shudhu ganer sur,
tumi to diyechile more krishnchura phul
chale gech kothay amay phele bahudur……..bahudur।
juddh sheshe aj ghare phire
dekhi nai tumi je pashe,
bhebechilam tumi thakbe
dariye krishnchura phul hate।
tabe ki juddhe gelam
tomay harate,
epitaph er lekha gulo
pari jhapsa chokhe।
ami to diyechilam tomay krishnchura phul
tumi to geyechile sei natun gan er sur,
ami to diyechilam tomay krishnchura phul
tabe ken gelam ami chale tomay phele bahudur।
………….bahudur
…………bahudur
………..bahudur।