আমার মতো প্রাণ কাঁদিলে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

বুঝবি রে গৌরপ্রেমের কালে
আমার মতো প্রাণ কাঁদিলে।
দেখা দিয়ে গৌর ভাবের শহর
আড়ালে লুকালে।।

যেদিনে হতে গৌর হেরেছি
আমাতে কী আমি আছি।
কী যেন কী হয়ে গেছি
প্রাণ কাঁদে গৌর বলে।।

তোরা থাক জাত কূল লয়ে
আমি যাই চাঁদ গৌর বলে।
আমার দুঃখ বুঝলিনা রে
এক মরণে না মরিলে।।

চাঁদমুখেতে মধুর হাসি
আমি ঐরূপ ভালোবাসি।
লোকে করে দ্বেষাদ্বেষী
গৌর বলে যাই গো চলে।।

একা গৌর নয় গৌরাঙ্গ
নয়ন বাঁকা শ্যাম ত্রিভঙ্গ।
এমনই তার অঙ্গ গন্ধ
লালন কয় জগত মাতালে।।

Transliteration in English

bujhbi re gourpremer kale
amar mato pran kadile।
dekha diye gour bhaber shahar
arale lukale।।

jedine hate gour herechi
amate ki ami achi।
ki jen ki haye gechi
pran kade gour bale।।

tora thak jat kul laye
ami jai chad gour bale।
amar duhkh bujhlina re
ek marne na marile।।

chadmukhete madhur hasi
ami oirup bhalobasi।
loke kare dbeshadbeshi
gour bale jai go chale।।

eka gour nay gourangg
nayan baka shjam tribhangg।
emanai tar ongg gandh
lalan kay jagat matale।।