স্বরূপে রূপ আছে গিলটি করা

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

স্বরূপে রূপ আছে গিলটি করা।
রূপসাধন করলো স্বরূপ নিষ্ঠা যারা।।

শতদল সহস্রদলে
রূপ স্বরূপে ভাটা খেলে।
ক্ষণেক রূপ রয় নিরালে নিরাকারা।।

রূপ বললে যদি হয় রূপসাধন
তবে কি আর ভয় ছিল মন।
সে মহারাগের করণ স্বরূপ দ্বারা।।

আসবে বলে স্বরূপমণি
থাক গা বসে ভাব-ত্রিবেণী
লালন কয় সামাল ধনি
সেই কিনারা।।

Transliteration in English

sbarupe rup ache gilti kara।
rupsadhan karlo sbarup nishtha jara।।

shatadal sahasradle
rup sbarupe bhata khele।
kshanek rup ray nirale nirakara।।

rup balle jadi hay rupsadhan
tabe ki ar bhay chil man।
se maharager karan sbarup dbara।।

asbe bale sbarupamni
thak ga base bhab-tribeni
lalan kay samal dhani
sei kinara।।