পারে কে যাবি তোরা আয়না জুটে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
পারে কে যাবি তোরা আয় না জুটে।
নিতাইচাঁদ হয়েছে নেয়ে ভবের ঘাটে।।
হরি নামের তরী আর
রাধা নামের বাদাম তাঁর।
পারে যেতে ভয় কিরে আর নায়ে উঠে।।
নিতাই বড় দয়াময়
পারের কড়ি নাহি লয়।
এমন দয়াল মিলবে কি আর এই ললাটে।।
ভাগ্যবান যেই ছিল
সেই তরীতে পার হলো।
লালন ঘোর তুফানে প’লো ভক্তি চটে।।
Transliteration in English
pare ke jabi tora ay na jute। nitaichad hayeche neye bhaber ghate।। hari namer tari ar radha namer badam tar। pare jete bhay kire ar naye uthe।। nitai bar dayamay parer kari nahi lay। eman dayal milbe ki ar ei lalate।। bhagjban jei chil sei tarite par halo। lalan ghor tuphane p’lo bhakti chate।।