গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায় , কে যেন আমারে ডাকে
সে কি তুমি , সে কি তুমি ?
কার স্মৃতি বুকে পাষাণের মত ভার হয়ে যেন থাকে –
সে কি তুমি , সে কি তুমি ?
কাহার ক্ষুদিত প্রেম যেন , হায় !
ভিক্ষা চাহিয়া কাঁদিয়া বেড়ায় ,
কার সকরুণ আঁখি দুটি যেন রাতের তারার মত
মুখপানে চেয়ে থাকে
সে কি তুমি , সে কি তুমি ?
নিশির বাতাস কাহার হুতাশ দীরঘ নিশাস সম
ঝড় তুলে এসে অন্তরে মোর ; অগো দুরন্ত মম !
সে কি তুমি , সে কি তুমি ?
মহাসাগরের ঢেউ এর মতন
বুকে এসে বাজে কাহার রোদন ?
পিয়া পিয়া নাম ডাকে অবিরাম বনের পাপিয়া পাখি
আমার চম্পা শাঁখে
সে কি তুমি , সে কি তুমি ?
Transliteration in English
gabhir nishithe ghum bhengge jay , ke jen amare dake se ki tumi , se ki tumi ? kar smriti buke pashaner mat bhar haye jen thake – se ki tumi , se ki tumi ? kahar kshudit prem jen , hay ! bhiksha chahiya kadiya beray , kar sakrun akhi duti jen rater tarar mat mukhpane cheye thake se ki tumi , se ki tumi ? nishir batas kahar hutash diragh nishas sam jhar tule ese ontre mor ; ogo durant mam ! se ki tumi , se ki tumi ? mahasagrer dheu er matan buke ese baje kahar rodan ? piya piya nam dake obiram baner papiya pakhi amar champa shakhe se ki tumi , se ki tumi ?
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।