পদ্মার ঢেউ রে

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

পদ্মার ঢেউ রে ..
মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা
আমি হারায়েছি তা’রে ॥

মোর পরান বঁধু নাই,
পদ্মে তাই মধু নাই–নাই রে–
বাতাস কাঁদে বাইরে–
সে সুগন্ধ নাই রে–
মোর রূপের সরসীতে আনন্দ-মৌমাছি
নাহি ঝঙ্কারে ॥

ও পদ্মা রে ঢেউয়ে তোর ঢেউ ওঠায় যেমন চাঁদের আলো
মোর বঁধুয়ার রূপ তেমনি ঝিল্‌মিল ঝিল্‌মিল করে কৃষ্ণ-কালো
সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশী বাজায়
যদি দেখিস্‌ তারে–দিস্‌ এই পদ্ম তার পায়
বলিস্‌ কেন বুকে আশার দেয়ালী জ্বালিয়ে
ফেলে গেল চির-অন্ধকারে ।।

পদ্মার ঢেউ রে
মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে ॥
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা
আমি হারায়েছি তারে ॥

Transliteration in English

padmar dheu re ..
mor shunj hriday padm niye ja jare
ei padme chil re jar rangga pa
ami harayechi ta’re ॥

mor paran badhu nai,
padme tai madhu nai–nai re–
batas kade baire–
se sugandh nai re–
mor ruper sarsite anand-moumachi
nahi jhangkare ॥

o padma re dheuye tor dheu othay jeman chader alo
mor badhuyar rup temni jhilmil jhilmil kare krishn-kalo
se premer ghate ghate bashi bajay
jadi dekhis tare–dis ei padm tar pay
balis ken buke ashar deyali jbaliye
phele gel chir-ondhkare ।।

padmar dheu re
mor shunj hriday padm niye ja jare ॥
ei padme chil re jar rangga pa
ami harayechi tare ॥

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“পদ্মার ঢেউ রে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।