চোখ গেল চোখ গেল
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
চোখ গেল চোখ গেল কেন ডাকিস রে
চোখ গেল পাখি রে
তোর চোখে কাহারো চোখ পড়েছে নাকি রে
চোখ গেল পাখি রে ।
তোর চোখের বালির জ্বালা জানে সবাই রে
জানে সবাই
চোখে যার চোখ পড়ে তার ওষুধ নাইরে
তার ওষুধ নাই
কেঁদে কেঁদে অন্ধ হয় কাহার আঁখিরে
চোখ গেল পাখি রে ।
তার চোখের জ্বালা বুঝি নিশি রাতে বুকে লাগে
চোখ গেল ভুলে রে
পিউ কাহা পিউ কাহা বলে তাই ডাকিস\
অনুরাগে রে
ওরে ,
বনপাপিয়া কাহার গোপন পিয়া ছিলি আর জনমে
আজো ভুলতে নারি আজো ঝুরে হিয়া
ওরে পাপিয়া বল যে হারায় তাহারে কি
পাওয়া যায় ডাকিরে ।
Transliteration in English
chokh gel chokh gel ken dakis re chokh gel pakhi re tor chokhe kaharo chokh pareche naki re chokh gel pakhi re । tor chokher balir jbala jane sabai re jane sabai chokhe jar chokh pare tar oshudh naire tar oshudh nai kede kede ondh hay kahar akhire chokh gel pakhi re । tar chokher jbala bujhi nishi rate buke lage chokh gel bhule re piu kaha piu kaha bale tai dakis onurage re ore , banpapiya kahar gopan piya chili ar janme ajo bhulte nari ajo jhure hiya ore papiya bal je haray tahare ki paoa jay dakire ।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“চোখ গেল চোখ গেল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।