খেলিছ এ বিশ্বলয়ে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
খেলিছ এ বিশ্বলয়ে
বিরাট শিশুর আনমনে।
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নিরজনে প্রভু নিরজনে।।
শূণ্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে
ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
নিরজনে প্রভু নিরজনে।।
তারকা রবি শশী
খেলনা তব হে উদাসী
পড়িয়া আছে রাঙা
পায়ের কাছে রাশি রাশি।
নিত্য তুমি হে উদার
সুখে-দুখে অবিকার।
হাসিছ খেলিছ তুমি আপন সনে
নিরজনে প্রভু নিরজনে।।
ভক্তি-গীতি
Transliteration in English
khelich e bishbalye birat shishur anamne। pralay srishti tab putul khela nirajne prabhu nirajne।। shunje maha akashe tumi magn lila bilase bhanggich garich niti kshane kshane nirajne prabhu nirajne।। tarka rabi shashi khelna tab he udasi pariya ache ranga payer kache rashi rashi। nitj tumi he udar sukhe-dukhe obikar। hasich khelich tumi apan sane nirajne prabhu nirajne।। bhakti-giti
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“খেলিছ এ বিশ্বলয়ে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
খেলিছ এ বিশ্বলয়েবিরাট শিশুর আনমনে।প্রলয় সৃষ্টি তব পুতুল খেলানিরজনে প্রভু নিরজনে।।
শূণ্যে মহা আকাশেতুমি মগ্ন লীলা বিলাসেভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণেনিরজনে প্রভু নিরজনে।।
তারকা রবি শশীখেলনা তব হে উদাসীপড়িয়া আছে রাঙাপায়ের কাছে রাশি রাশি।
বিকার।হাসিছ খেলিছ তুমি আপন সনেনিরজনে প্রভু নিরজনে।।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।