আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়
আমার কথার ফুল গো
আমার গানের মালা গো
কুড়িয়ে তুমি নিও

আমার সুরের ইন্দ্রধনু
রচে আমার ক্ষনিক তনু
জড়িয়ে আছে সেই রংয়ে মোর অনুরাগ অমিয়

মোর আখি পাতায় নাই দেখিলে আমার আঁখিজল
মোর কন্ঠের সুর অশ্রুভারে করে টলমল
আমার হৃদয় -পদ্ম ঘিরে
কথার ভ্রমর কেদে ফিরে
সেই ভ্রমরের কাছে আমার মনের মধু পিও ।

Transliteration in English

akashe aj chariye dilam priy
amar kathar phul go
amar ganer mala go
kuriye tumi nio

amar surer indradhnu
rache amar kshanik tanu
jariye ache sei rangye mor onurag omiy

mor akhi patay nai dekhile amar akhijal
mor kanther sur oshrubhare kare talamal
amar hriday -padm ghire
kathar bhramar kede phire
sei bhramrer kache amar maner madhu pio ।