তুমি আমার সকাল বেলার সুর

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

তুমি আমার সকাল বেলার সুর
হৃদয় অলস উদাস করা অশ্রুভারাতুর।

ভোরের তারার মত তোমার সজল চাওয়ায়
ভালবাসার চেয়ে সে যে কান্না পাওয়ার
রাত্রি শেষের চাঁদ তুমি গো বিদায় বিধুর ।।

তুমি আমার ভোরের ঝরাফুল
শিশির নাওয়া শুভ্র শুচি পূজারিণীর তুল ।

অরুণ তুমি তরুণ তুমি , করুণ তারও চেয়ে
হাসির দেশে তুমি যেন বিষাদ লোকের মেয়ে
তুমি ইন্দ্র সভায় মৌন বীণা , নীরব নূপুর ।।

Transliteration in English

tumi amar sakal belar sur
hriday olas udas kara oshrubharatur।

bhorer tarar mat tomar sajal chaoay
bhalbasar cheye se je kanna paoar
ratri shesher chad tumi go biday bidhur ।।

tumi amar bhorer jharaphul
shishir naoa shubhr shuchi pujarinir tul ।

orun tumi tarun tumi , karun tarao cheye
hasir deshe tumi jen bishad loker meye
tumi indr sabhay moun bina , nirab nupur ।।