আমার গানের মালা
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আমার গানের মালা
আমি করবো কারে দান
মালার ফুলে জড়িয়ে আছে
করুণ অভিমান ।
চোখে মলীন কাজল লেখা
কন্ঠে কাঁদে কুহু কেকা
কপোলে যার অশ্রু রেখা
একা যাহার প্রাণ।।
শাখায় ছিলো কাটার বেদন
মালায় সূচীর জ্বালা
কন্ঠে দিতে সাহস না পাই
অভিশাপের মালা ।
বিরহে যার প্রেমারতি
আঁধার লোকের অরুন্ধতি।
নাম না জানা সেই তপোতী
তার তরে এই গান।।
Transliteration in English
amar ganer mala ami karbo kare dan malar phule jariye ache karun obhiman । chokhe malin kajal lekha kanthe kade kuhu keka kapole jar oshru rekha eka jahar pran।। shakhay chilo katar bedan malay suchir jbala kanthe dite sahas na pai obhishaper mala । birhe jar premarti adhar loker orundhti। nam na jana sei tapoti tar tare ei gan।।