তৌহীদের মুর্শিদ আমার
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
তৌহীদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম ,
মুর্শিদ মোহাম্মদের নাম ।
ঐ নাম জপিলেই বুঝতে পারি খোদা কালাম ,
মুর্শিদ মোহাম্মদের নাম ।।
ঐ নামেরই রশি ধ’রে যাই আল্লাহ্র পথে ,
ঐ নামেরই ভেলায় চ’ড়ে ভাসি নূরের স্রোতে ,
ঐ নামেরই বাতি জ্বেলে’দেখি লোহ আরশ-ধামে
মুর্শিদ মোহাম্মদের নাম ।।
ঐ নামের দামন ধ’রে আছি , আমার কিসের ভয়
ঐ নামের গুণে পাব আমি খোদার পরিচয় ;
তাঁর কদম মোবারক যে আমার বেহেশতী তাঞ্জাম
মুর্শিদ মোহাম্মদের নাম ।।
Transliteration in English
touhider murshid amar mohammder nam , murshid mohammder nam । oi nam japilei bujhte pari khoda kalam , murshid mohammder nam ।। oi namerai rashi dh’re jai allahr pathe , oi namerai bhelay ch’re bhasi nurer srote , oi namerai bati jbele’dekhi loh arash-dhame murshid mohammder nam ।। oi namer daman dh’re achi , amar kiser bhay oi namer gune pab ami khodar parichay ; tar kadam mobarak je amar beheshti tanjam murshid mohammder nam ।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তৌহীদের মুর্শিদ আমার” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।