তোমারি আঁখির মত আকাশের দুটি তারা

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

তোমারি আঁখির মত আকাশের দুটি তারা
চেয়ে থাকে মোর প্রাণে নিশীথে তন্দ্রাহারা ।
সে কি তুমি ? সে কি তুমি ?

ক্ষীণ আঁখি-দ্বীপ জ্বালি’ বাতায়নে জাগি একা
অসীম অন্ধকারে খুঁজি তব পথ-রেখা ,
সহসা দখিন বায়ে চাঁপাবনে জাগে সাড়া
সে কি তুমি ? সে কি তুমি ?

তব স্মৃতি যদি ভুলি ক্ষণ-তরে আন্-কাজে
কেন যেন কাঁদিয়া উঠে আমার বুকের মাঝে ।
সে কি তুমি ? সে কি তুমি ?

বৈশাখী ঝরে রাতে চমকিয়া উঠি জেগে
বুঝি অশান্ত মম আসিলে ঝড়ের বেগে,
ঝর চ’লে যায় কেঁদে ঢালিয়া শ্রাবণ ধারা ।
সে কি তুমি ? সে কি তুমি ?

Transliteration in English

tomari akhir mat akasher duti tara
cheye thake mor prane nishithe tandrahara ।
   se ki tumi ? se ki tumi ?

kshin akhi-dbip jbali’ batayne jagi eka
osim ondhkare khuji tab path-rekha ,
sahsa dakhin baye chapabne jage sara
se ki tumi ? se ki tumi ?

tab smriti jadi bhuli kshan-tare an-kaje
ken jen kadiya uthe amar buker majhe ।
se ki tumi ? se ki tumi ?

boishakhi jhare rate chamkiya uthi jege
bujhi oshant mam asile jharer bege,
jhar ch’le jay kede dhaliya shraban dhara ।
se ki tumi ? se ki tumi ?