প্রকৃত জল

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

প্রকৃত জল খুঁজে ব্যাড়াই
জলজ বৃক্ষের মতো
শয়নকক্ষে জড়িয়ে থাকা ওতপ্রোত

জানলা তুমি আকাশ দ্যাখাও
আমরা কজন অথবা একাও
জানলা তুমি আকাশ দ্যাখাও
ঘুম ফুরাবার স্বপ্ন দ্যাখাও
নীলের ভেতর নীল তার চেয়ে নীল
চিত্রকল্পের ডানা মেলা চিল।

প্রকৃত জল খুঁজে ব্যাড়াই, প্রহরীর মতো
চোখে নিয়ে পাখি না হবার ক্ষত
গাংচিল তুমি ধ্রুবক শেখাও
আমরা কজন অথবা একাও
তারচেয়ে ভালো গত জন্মের ঘুম
শালিখ কুড়িয়ে কাটে এই মৌসুম।


কথাঃ রাজীব আশরাফ। শিল্পীঃ অর্ণব। এলবামঃ হোক কলরব

Transliteration in English

prakrit jal khuje bjarai

jalaj briksher mato

shayanakkshe jariye thaka otprot

janla tumi akash djakhao

amra kajan othba ekao

janla tumi akash djakhao

ghum phurabar sbapn djakhao

niler bhetar nil tar cheye nil

chitraklper dana mela chil।

prakrit jal khuje bjarai, prahrir mato

chokhe niye pakhi na habar kshat

gangchil tumi dhrubak shekhao

amra kajan othba ekao

tarcheye bhalo gat janmer ghum

shalikh kuriye kate ei mousum।

kathah rajib ashraph। shilpih ornab। elbamah hok kalarab।

			__ATA = window.__ATA || {};
			__ATA.cmd = window.__ATA.cmd || [];
			__ATA.cmd.push(function() {
				__ATA.initVideoSlot('atatags-370373-69edfde91881f', {
					sectionId: '370373',
					format: 'inread'
				});
			});

	Share this:
				Share on X (Opens in new window)
				X

				Share on Facebook (Opens in new window)
				Facebook
			Like Loading...

	Related