চাইনা ভাবিস

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

চাইনা ভাবিস কথার রাজা আমি একা
আমার কথায় কান্না পাওয়া রাত্রি জাগা।
চাইনা ভাবিস এমন স্পষ্ট কথার খামখেয়ালী
চাইনা তোদের স্বপ্ন দেখার রঙ্গিন ডালি।

গাছের পাতা আলো ছায়ার তালে তালে
গল্প শোনায় ঘাস ফুলেদের কানে কানে।
তারার মেলা রাত্রি জেগে গল্প করে
খোপায় মেঠো স্বপ্ন বুনে একলা চলে।
খয়েরী সবুজ নীলচে হলুদ কমলা কালো
কেমন করে বলছে কথা বাসছে ভালো?

চাইনা কথা মেঘলা মনে লজ্জা রাঙ্গা
কেন আবার আপোষ করে নিয়ম ভাঙ্গা।
চাইনা আমি গান শোনাতে কাউকে তোদের,
আমি এখন শুনব বসে গল্প ওদের।

মিশে যাবে ওদের কথা চুপ কথা মন,
চাঁদ ডোবাজল ভাবনা গুলো করবে সহজ।
চুপটি করে তাইত ওদের শুনতে থাকি
আমার কথা তোদের জন্য জমিয়ে রাখি।


কথাঃ পাওয়া যায় নি। শিল্পীঃ অর্ণব। এলবামঃ চাইনা ভাবিস

Transliteration in English

chaina bhabis kathar raja ami eka

amar kathay kanna paoa ratri jaga।

chaina bhabis eman spasht kathar khamkheyali

chaina toder sbapn dekhar ranggin dali।

gacher pata alo chayar tale tale

galp shonay ghas phuleder kane kane।

tarar mela ratri jege galp kare

khopay metho sbapn bune ekla chale।

khayeri sabuj nilche halud kamla kalo

keman kare balche katha basche bhalo?

chaina katha meghla mane lajja rangga

ken abar aposh kare niyam bhangga।

chaina ami gan shonate kauke toder,

ami ekhan shunab base galp oder।

mishe jabe oder katha chup katha man,

chad dobajal bhabna gulo karbe sahaj।

chupti kare tait oder shunte thaki

amar katha toder janj jamiye rakhi।

kathah paoa jay ni। shilpih ornab। elbamah chaina bhabis।

			__ATA = window.__ATA || {};
			__ATA.cmd = window.__ATA.cmd || [];
			__ATA.cmd.push(function() {
				__ATA.initVideoSlot('atatags-370373-69edfde957622', {
					sectionId: '370373',
					format: 'inread'
				});
			});

	Share this:
				Share on X (Opens in new window)
				X

				Share on Facebook (Opens in new window)
				Facebook
			Like Loading...

	Related