সে যে বসে আছে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে

তার গুন গুন মনের গান বাতাসে উড়ে
কান পাতো মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পার বুঝতে

সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে

সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মোরে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন


কথাঃ শাহানা বাজপেয়ী। শিল্পীঃ অর্ণব। এলবামঃ চাইনা ভাবিস

Transliteration in English

se je base ache eka eka

rangin sbapn tar bunte

se je cheye ache bhara chokhe

janalar phake megh dharte

tar gun gun maner gan batase ure

kan pato mane pabe shunte

tar ranger tulir nache meghera chute

chokh mel jadi par bujhte

se je base ache eka eka

tar sbapner karkhana chaleche

ar buro buro megheder dal

brishti namar tal gunche

sei gun gun maner gan brishti namay

tap tap tap phota pare onek kshan

sei brishti bheja more dak diyeche

bheja kak haye thak amar man

kathah shahana bajpeyi। shilpih ornab। elbamah chaina bhabis।

			__ATA = window.__ATA || {};
			__ATA.cmd = window.__ATA.cmd || [];
			__ATA.cmd.push(function() {
				__ATA.initVideoSlot('atatags-370373-69edfdea17297', {
					sectionId: '370373',
					format: 'inread'
				});
			});

	Share this:
				Share on X (Opens in new window)
				X

				Share on Facebook (Opens in new window)
				Facebook
			Like Loading...

	Related