রাত্রির যাতনা
দেখা হয়েছে: 614
Bangla Lyrics
রাত্রির যাতনায় হয়েছি বিবাগী
স্বপ্নের সীমানায় চলেছি একাকি…
নির্ঘুম রাতে বিষাদের হাত ধরে
ছুটেছি কল্পনার আবেগী দেশে,
স্বপ্ন হয়ে থেকে যাও কল্পনা
পৃথিবী আমার দুঃখের আল্পনা,
সাদা কাল স্বপ্ন গুলো নিঃস্ব হয়ে
আমার সাথে করে মিতালী,
রাত্রির যাতনায় হয়েছি বিবাগী
স্বপ্নের সীমানায় চলেছি একাকি…
চীর দুঃখী গিটারের ছয় তারে
গেয়েছি কত গান বিষণ্ণ সুরে,
বেদনা হয়ে থেকে যাও মূর্ছনা
জীবন আমার করেছে ছলনা,
একানামের তারটি অস্তিত্ব ছুয়ে
করুন সুরে তোলে রাগিনী,
রাত্রির যাতনায় হয়েছি বিবাগী
স্বপ্নের সীমানায় চলেছি একাকি…!
Transliteration in English
ratrir jatnay hayechi bibagi sbapner simanay chalechi ekaki… nirghum rate bishader hat dhare chutechi kalpnar abegi deshe, sbapn haye theke jao kalpna prithibi amar duhkher alpna, sada kal sbapn gulo nihsb haye amar sathe kare mitali, ratrir jatnay hayechi bibagi sbapner simanay chalechi ekaki… chir duhkhi gitarer chay tare geyechi kat gan bishann sure, bedna haye theke jao murchna jiban amar kareche chalna, ekanamer tarti ostitb chuye karun sure tole ragini, ratrir jatnay hayechi bibagi sbapner simanay chalechi ekaki…!