যাক না
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
যদি ভাবো কখন হবে শেষ আঁধার এই দিনের
যদি ভাবো কখন শুনবে সুর নতুন এক গানের
যদি হারাও স্বপ্নগুলো সব আকাশের নীলে
যদি ঝরে বৃষ্টি এই চোখে বুক ভরা কষ্ট নিয়ে
আসবো আমি এবার নতুন একরূপে
আলো জ্বালাতে তোমার ঐ আঁধার ঘরে
জোছনা হয়ে খেলবো তোমার ঐ আকাশে
তোমায় নতুন জীবনের পথ দেখাতে
যাক না হারিয়ে যাক
মিলিয়ে যাক সব আজ বাতাসে
ভেঙ্গে দেবো সব বাধা আজ
দাঁড়িয়ে তোমার পাশে
যাক না হারিয়ে যাক
মিলিয়ে যাক সব আজ বাতাসে
ভেঙ্গে দেব সব বাধা আজ
তোমার হাতটি ধরে
সাগরের বিশালতা দেখে যদি কান্না আসে
যদি ইচ্ছে করে আমার এই হাতটি ছুঁয়ে দেখতে
চারিদিক শূন্য দেখে ভেবোনা আজ একা তুমি
মনের জানালাটায় হয়ে আছি… তোমার প্রতিচ্ছবি
আসবো আমি আবার নতুন একরূপে
থাকবো আমি সময় অসময়ে তোমার ছায়া হয়ে
বাতাস হয়ে মুছে দেবো অশ্রু আলতোভাবে
তোমায় নতুন জীবনের পথ দেখাতে
——————————————–—–
কথাঃ সুমন। ব্যান্ডঃ অর্থহীন। এলবামঃ অসমাপ্ত ২
Transliteration in English
jadi bhabo kakhan habe shesh adhar ei diner
jadi bhabo kakhan shunbe sur natun ek ganer
jadi harao sbapngulo sab akasher nile
jadi jhare brishti ei chokhe buk bhara kasht niye
asbo ami ebar natun ekrupe
alo jbalate tomar oi adhar ghare
jochna haye khelbo tomar oi akashe
tomay natun jibner path dekhate
jak na hariye jak
miliye jak sab aj batase
bhengge debo sab badha aj
dariye tomar pashe
jak na hariye jak
miliye jak sab aj batase
bhengge deb sab badha aj
tomar hatti dhare
sagrer bishalta dekhe jadi kanna ase
jadi ichche kare amar ei hatti chuye dekhte
charidik shunj dekhe bhebona aj eka tumi
maner janalatay haye achi… tomar pratichchbi
asbo ami abar natun ekrupe
thakbo ami samay osamye tomar chaya haye
batas haye muche debo oshru altobhabe
tomay natun jibner path dekhate
——————————————–—–
kathah suman। bjandah orthhin। elbamah osmapt 2
__ATA = window.__ATA || {};
__ATA.cmd = window.__ATA.cmd || [];
__ATA.cmd.push(function() {
__ATA.initVideoSlot('atatags-370373-69edfe0eedf1f', {
sectionId: '370373',
format: 'inread'
});
});
Share this:
Share on X (Opens in new window)
X
Share on Facebook (Opens in new window)
Facebook
Like Loading...
Related