নির্বোধ

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

নিঝুম রাতে ছাদের কোনে বসে থাকি আমি
মনের মাঝে ঘুরতে থাকে সুখের সব স্মৃতি
আকাশ ভেঙ্গে পড়ছে ছাদে মিষ্টি চাঁদের আলো
জোছনাটা দেখতে যে সবই লাগে ভাল

হে নির্বোধ তুমি যে এখনও একটি শিশু
ছেঁড়া কাঁথায় ক্ষুধার্ত শরীরের ভাল লাগে না কিছু
ভরা পেটে নরম বিছানায় স্বপ্ন দেখ তুমি
পূর্ণিমার চাঁদটা আমার কাছে ঝলসানো এক রুটি

বুকের মাঝে লুকিয়ে আছে আমার ভালবাসা
ছড়িয়ে দিব আকাশটাতে নতুন এক আশায়
কোন একদিন আমার পাশে এসে দাঁড়াবে সে
বলবে সে ভালবাসি মুচকি হেসে

তোমার এই কথা শুনে যে মোর হাসি পায়
কি দেখেছ তুমি নির্বোধ এই ভালবাসায়
ভালবাসা যে আসলে প্লাস্টিকের ফুল
বর্ণ আছে গন্ধ নেই, কোরো না এই ভুল

আমার আছে সুরের জগত হারাই আমি সেথায়
নতুন গান নতুন সুর আমার গানের খাতায়
সুর দিয়েই আমার জগত আমি ভরিয়ে রাখি
দুঃখ আর অস্থিরতা দূর করে ফেলি

সুরের জগত নিয়ে অহংকার নির্বোধ তুমি
এ জগতেও আছে ভণ্ডামি আছে রাজনীতি
মনের মাঝে অনেক কথা আমি বলতে পারি নি
নেতাদের এই নোংরামি তে হারিয়ে গেছি আমি

তোমার এই হতাশা ভুলে গিয়ে অন্যভাবে
চল দেখি এই পৃথিবীটাকে
তোমায় দেখে মনের মাঝে আজ আমার প্রশ্ন জাগে
তবে কি সবই ভুল?

——————————————–—–
কথাঃ সুমন। ব্যান্ডঃ অর্থহীন। এলবামঃ বিবর্তন, আন্ডারগ্রাউন্ড ২

Transliteration in English

nijhum rate chader kone base thaki ami

maner majhe ghurte thake sukher sab smriti

akash bhengge parche chade mishti chader alo

jochnata dekhte je sabai lage bhal

he nirbodh tumi je ekhanao ekti shishu

chera kathay kshudhart sharirer bhal lage na kichu

bhara pete naram bichanay sbapn dekh tumi

purnimar chadta amar kache jhalsano ek ruti

buker majhe lukiye ache amar bhalbasa

chariye dib akashtate natun ek ashay

kon ekdin amar pashe ese darabe se

balbe se bhalbasi muchki hese

tomar ei katha shune je mor hasi pay

ki dekhech tumi nirbodh ei bhalbasay

bhalbasa je asle plastiker phul

barn ache gandh nei, koro na ei bhul

amar ache surer jagat harai ami sethay

natun gan natun sur amar ganer khatay

sur diyei amar jagat ami bhariye rakhi

duhkh ar osthirta dur kare pheli

surer jagat niye ohangkar nirbodh tumi

e jagteo ache bhandami ache rajniti

maner majhe onek katha ami balte pari ni

netader ei nongrami te hariye gechi ami

tomar ei hatasha bhule giye onjbhabe

chal dekhi ei prithibitake

tomay dekhe maner majhe aj amar prashn jage

tabe ki sabai bhul?

——————————————–—–

kathah suman। bjandah orthhin। elbamah bibartan, andargraund 2

			__ATA = window.__ATA || {};
			__ATA.cmd = window.__ATA.cmd || [];
			__ATA.cmd.push(function() {
				__ATA.initVideoSlot('atatags-370373-69edfe0f3466f', {
					sectionId: '370373',
					format: 'inread'
				});
			});

	Share this:
				Share on X (Opens in new window)
				X

				Share on Facebook (Opens in new window)
				Facebook
			Like Loading...

	Related