অবশ অনুভুতির দেয়াল

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়,
তবুও তোমার টুকরো ছায়ায় ডুবে আছে কত মিথ্যে আগুন,
অন্ধকারময় কত স্মৃতি কত সময়।

তোমার জন্য পৃথিবীতে আজকে ছুটির রোদ,
নিজের মাঝে তোমায় খোঁজা,
আকাশ নীলে তাকিয়ে থাকা।

তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
মেঘাচ্ছন্ন ব্যাস্ত ঢাকায়,
মানুষগুলো শূন্য চোখে দুঃখ দ্বিধায়
আকাশ পানে তাকায়।

তোমার জন্য পৃথিবীতে থেমে যায় সময়,
আমার দেহে রাত্রি নামায় মিথ্যে আগুন অন্ধকারময়,
ভিড়ের মাঝে আবার ভীড়ে
আমার শরীর মেশে কোলাহলে
দুঃখ ভুলে মিশে যাই মুখোশ স্রোতে।

অনেক দূরের একলা পথে ক্লান্ত আমি ফিরি তোমার কাছে,
মুখোশ খুলে বসে রই জানলা ধরে,
আমার গানের শব্দ সুরের অন্তরালে তোমায় আঁকি কান্না চেপে
মহাকালের ক্লান্ত পথে।

তোমার জন্য বৃষ্টি ঝরে আমার লেখায়
আলোর মত মিথ্যে ছায়ায়,
পাথর হয়ে ঘুরে মরে আমার হৃদয়
কত স্মৃতি, কত মিথ্যে ভয়।

তোমার জন্য গলার ভেতর আতকে থাকে ক্রোধ
আমার চোখে স্মৃতির ঘোলা জল,
নির্জনতায় তোমার কোলাহল।

তোমার না থাকা অস্তিত্ব রয়ে গেছে আমার নিঃশ্বাসে,
ফেলে আসা এই পথে দুজনেই একসাথে,
আমার অবশ অনুভুতির দেয়াল জুড়ে কত সময়
হেঁটে এসে আমরা দু’জন
হারিয়েছে পথ কোথায় কখন।

আমার দেহে খুঁজে ফিরি তোমার অনুভূতি
তোমার চোখের দূরের আকাশ মিশে থাকে রূপক হয়ে,
তোমার জন্য বিষণ্ণ এক নিথর হৃদয়
আমার ভেতর দাঁড়ায় সরব একা।

তোমার পৃথিবী স্বর্গের মত চির অদেখা,
তোমার জন্য পথ হারিয়ে অজানায়,
তবুও তোমার লেখায় কথায়,
ফেরে ক্লান্ত আমার অলস সময়,
কত স্মৃতি কত অন্ধকার ভয়।

—————————————————————
কথাঃ রুম্মান আহমেদ। ব্যান্ডঃ আর্টসেল।এলবামঃ অন্যসময়

Transliteration in English

tomar janj prithibi aj niyeche biday,

tabuo tomar tukro chayay dube ache kat mithje agun,

ondhkaramay kat smriti kat samay।

tomar janj prithibite ajke chutir rod,

nijer majhe tomay khoja,

akash nile takiye thaka।

tomar janj prithibi aj niyeche biday

meghachchann bjast dhakay,

manushgulo shunj chokhe duhkh dbidhay

akash pane takay।

tomar janj prithibite theme jay samay,

amar dehe ratri namay mithje agun ondhkaramay,

bhirer majhe abar bhire

amar sharir meshe kolahle

duhkh bhule mishe jai mukhosh srote।

onek durer ekla pathe klant ami phiri tomar kache,

mukhosh khule base rai janla dhare,

amar ganer shabd surer ontrale tomay aki kanna chepe

mahakaler klant pathe।

tomar janj brishti jhare amar lekhay

alor mat mithje chayay,

pathar haye ghure mare amar hriday

kat smriti, kat mithje bhay।

tomar janj galar bhetar atke thake krodh

amar chokhe smritir ghola jal,

nirjantay tomar kolahal।

tomar na thaka ostitb raye geche amar nihshbase,

phele asa ei pathe dujnei eksathe,

amar obash onubhutir deyal jure kat samay

hete ese amra du’jan

hariyeche path kothay kakhan।

amar dehe khuje phiri tomar onubhuti

tomar chokher durer akash mishe thake rupak haye,

tomar janj bishann ek nithar hriday

amar bhetar daray sarab eka।

tomar prithibi sbarger mat chir odekha,

tomar janj path hariye ojanay,

tabuo tomar lekhay kathay,

phere klant amar olas samay,

kat smriti kat ondhkar bhay।

—————————————————————

kathah rumman ahmed। bjandah artsel।elbamah onjasamay

			__ATA = window.__ATA || {};
			__ATA.cmd = window.__ATA.cmd || [];
			__ATA.cmd.push(function() {
				__ATA.initVideoSlot('atatags-370373-69edfe1217fef', {
					sectionId: '370373',
					format: 'inread'
				});
			});

	Share this:
				Share on X (Opens in new window)
				X

				Share on Facebook (Opens in new window)
				Facebook
			Like Loading...

	Related