পাথর বাগান

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

সমাধির বিশাল প্রান্তরে একা জেগে
আমাদের তথাকথিত সভ্যতার যীশু।
ধার করা কবিতার শ্যাওলা মাখা স্মৃতির পাথরে
মুখ থুবড়ে পড়ে থাকে এ মূল্যবোধ।

সাদা ক্রুশের মিছিল জুড়ে মিথ্যে অহংকার
ভুল নায়কের ছদ্মবেশে নেয় নিঃশ্বাস।
সম্মোহিত মৃত প্রজন্ম ফিরে আসে,
ফিরে আসে জন্মান্তরের বিবর্তনে।

আড়ালে হেসে যায় যুদ্ধের দেবতা,
ধ্বংসের সুর তোলে আবারও;
পৃথিবীর বুকে আবাস গড়ে
নতুন কোনো পাথর বাগান।

তোমাদের পাথর বাগানের সবুজ ঘাসে
মিশে থাকে কত যুগের নষ্ট গল্প;
কত পতাকার রঙ ধুয়ে যায় অভিশাপে,
আকাশের সাদা অনুভূতিতে শুধু ঘৃণা..

—————————————————————————
কথাঃ রঞ্জন। ব্যান্ডঃ আর্টসেল। এলবামঃ অনিকেত প্রান্তর

Transliteration in English

samadhir bishal prantre eka jege

amader tathakthit sabhjtar jishu।

dhar kara kabitar shjaola makha smritir pathre

mukh thubre pare thake e muljbodh।

sada krusher michil jure mithje ohangkar

bhul nayker chadmbeshe ney nihshbas।

sammohit mrit prajanm phire ase,

phire ase janmantrer bibartne।

arale hese jay juddher debta,

dhbangser sur tole abarao;

prithibir buke abas gare

natun kono pathar bagan।

tomader pathar baganer sabuj ghase

mishe thake kat juger nasht galp;

kat patakar rang dhuye jay obhishape,

akasher sada onubhutite shudhu ghrina..

—————————————————————————

kathah ranjan। bjandah artsel। elbamah oniket prantar।

			__ATA = window.__ATA || {};
			__ATA.cmd = window.__ATA.cmd || [];
			__ATA.cmd.push(function() {
				__ATA.initVideoSlot('atatags-370373-69edfe1536fd3', {
					sectionId: '370373',
					format: 'inread'
				});
			});

	Share this:
				Share on X (Opens in new window)
				X

				Share on Facebook (Opens in new window)
				Facebook
			Like Loading...

	Related