সেদিন ছিল কি গোধূলি-লগন শুভদৃষ্টির ক্ষণ,

দেখা হয়েছে: 826

Bangla Lyrics

সেদিন ছিল কি গোধূলি-লগন শুভদৃষ্টির ক্ষণ,
চেয়েছিল মোর নয়নের পানে যেদিন তব নয়ন?

সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে,
ডেকে উঠেছিল কুহু-কেকা একসাথে?
অধীর নেশায় দুলে উঠেছিল মনের মহুয়া বন?

হে প্রিয়, সেদিন আকাশ হতে কি তারা পড়েছিল ঝরে,
যদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাকনাম ধরে?

(প্রিয়) যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে,
আকাশে কি বাঁকা চাদ উঠেছিল হেসে?
শঙ্খ সেদিন বাজায়েছিল কি পাষাণের নারায়ণ?

Transliteration in English

sedin chil ki godhuli-lagan shubhdrishtir kshan,
cheyechil mor nayner pane jedin tab nayan?
sedin bakul shakhe ki go anginate,
deke uthechil kuhu-keka eksathe?
odhir neshay dule uthechil maner mahuya ban?
he priy, sedin akash hate ki tara parechil jhare,
jadin pratham dekechile tumi mor daknam dhare?
(priy) jedin pratham chuyechile bhalobese,
akashe ki baka chad uthechil hese?
shangkh sedin bajayechil ki pashaner narayan?