বুলেট কিংবা কবিতা

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

নিয়ন আলোর রাজপথে
টিএসসির মোড়ে চায়ের দোকানে
বুলেট কিংবা কবিতায়,
যদি ফেরার পথে ভুল হয়ে যায়……

মাঝে মাঝে সবুজ পতাকা,
দু’হাতের মাঝে বন্দী
অজস্র কবিতায় আর গানে,
জ্বলে জ্বলে নিঃশেষ
কবি আর কবিতা রাজপথ ছুঁয়ে যায়

কতশত কবি এমনই এক টিএসসির মোড়ে
প্রতিরাতের উদাস চাঁদ দেয়াল লেখা থেকে দুঃখ কেনে
যদি ফেরার পথে ভুল হয়ে যায়
অসময়ে, অন্ধকারে, দেয়াল জুড়ে বর্ণমালার মিছিল,
ক্লান্ত করুণ চোখে ……

শ্লোগান শ্লোগান আর মিছিলের নগরে,
টিএসসির নিঃশ্বাস
বুলেট কিংবা কবিতার খাতায়,
কবি আর কবিতার খুন হওয়ার আশ্বাস

দেয়াল লেখা থেকে বর্ণমালা যদি আলোর মিছিল হয়ে যায়
টিএসসির মোড়, রাতের রাজপথ বুলেট কিংবা কবিতায়
যদি ফেরার পথে ভুল হয়ে যায় ……

মৃত কবিদের কবিতার আসরে,
ছবি হয়ে থাকেনা রাতের রাজপথ
পল্টন ময়দান, টিএসসির মোড়,
জনসমাবেশ আর বিশাল অবরোধ

এই অবসরে দেয়াল লেখা যদি মানচিত্র হয়ে যায়
অজস্র কবিতার জনসমাবেশ থেকে বুলেট কিংবা কবিতায়
যদি ফেরার পথে ভুল হয়ে যায় ……

—————-
কথাঃ জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন
এলবামঃ বন্ধ জানালা

Transliteration in English

niyan alor rajapthe

tiessir more chayer dokane

bulet kingba kabitay,

jadi pherar pathe bhul haye jay……

majhe majhe sabuj pataka,

du’hater majhe bandi

ojasr kabitay ar gane,

jbale jbale nihshesh

kabi ar kabita rajapath chuye jay

katashat kabi emanai ek tiessir more

pratirater udas chad deyal lekha theke duhkh kene

jadi pherar pathe bhul haye jay

osamye, ondhkare, deyal jure barnmalar michil,

klant karun chokhe ……

shlogan shlogan ar michiler nagre,

tiessir nihshbas

bulet kingba kabitar khatay,

kabi ar kabitar khun haoar ashbas

deyal lekha theke barnmala jadi alor michil haye jay

tiessir mor, rater rajapath bulet kingba kabitay

jadi pherar pathe bhul haye jay ……

mrit kabider kabitar asre,

chabi haye thakena rater rajapath

paltan maydan, tiessir mor,

janasmabesh ar bishal obrodh

ei obasre deyal lekha jadi manchitr haye jay

ojasr kabitar janasmabesh theke bulet kingba kabitay

jadi pherar pathe bhul haye jay ……

—————-

kathah jiya

bjandah shironamhin

elbamah bandh janala

			__ATA = window.__ATA || {};
			__ATA.cmd = window.__ATA.cmd || [];
			__ATA.cmd.push(function() {
				__ATA.initVideoSlot('atatags-370373-69edfe43160d8', {
					sectionId: '370373',
					format: 'inread'
				});
			});

	Share this:
				Share on X (Opens in new window)
				X

				Share on Facebook (Opens in new window)
				Facebook
			Like Loading...

	Related