আজ বরষার রূপ হেরি মানবের
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
আজ বরষার রূপ হেরি মানবের মাঝে—
চলেছে গরজি, চলেছে নিবিড় সাজে॥
হৃদয়ে তাহার নাচিয়া উঠিছে ভীমা,
ধাইতে খাইতে লোপ ক’রে চলে সীমা,
কোন্ তাড়নায় মেঘের সহিত মেঘে
বক্ষে বক্ষে মিলিয়া বজ্র
বাজে॥ পুঞ্জে পুঞ্জে দূরে সুদূরের
পানে দলে দলে চলে, কেন চলে নাহি
জানে। জানে না কিছুই কোন্ মহাদ্রিতলে
গভীর শ্রাবণে গলিয়া পড়িবে জলে,
নাহি জানে তার ঘনঘোর সমারোহে
কোন্ সে ভীষণ জীবন মরণ রাজে॥
Transliteration in English
Aaj baroshar rup heri maanober maajhe - Cholechhe garoji, cholechhe nibiro saaje. Hridaye taahar naachiya utthichhey bhima, Dhaaite dhaaite lop kore chale seema, Kon taaronay megher sohit meghe Bokkhe bokkhe miliya bajro baaje. Punje punje dure sudurer paane Dale dale chale, keno chale naahi jaane. Jaane naa kichhui kon mahaadritale Gobhir shraabone goliya poribe jale, Naahi jaane taar ghanoghor samaarohe Kon se bhishon jibon maron raaje.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আজ বরষার রূপ হেরি মানবের” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আজ বরষার রূপ হেরি মানবের মাঝে—
চলেছে গরজি, চলেছে নিবিড় সাজে॥
হৃদয়ে তাহার নাচিয়া উঠিছে ভীমা,
ধাইতে খাইতে লোপ ক’রে চলে সীমা,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।