আজি এই গন্ধবিধুর

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আজি এই গন্ধবিধুর সমীরণে
কার সন্ধানে ফিরি বনে বনে। আজি
ক্ষুব্ধ নীলাম্বরমাঝে একি চঞ্চল ক্রন্দন বাজে।
সুদূর দিগন্তের সকরুণ সঙ্গীত লাগে মোর চিন্তায় কাজে—
আমি খুঁজি কারে অন্তরে মনে গন্ধবিধুর সমীরণে।
ওগো, জানি না কী নন্দনরাগে
সুখে উৎসুক যৌবন জাগে।
আজি আম্রমুকুলসৌগন্ধে, নব পল্লবমর্মরছন্দে,
চন্দ্রকিরণসুধাসিঞ্চিত অম্বরে অশ্রুসরস মহানন্দে,
আমি পুলকিত কার পরশনে গন্ধবিধুর সমীরণে।

Transliteration in English

Aaji ei gandhobidhuro somirane
Kaar sondhane phiri bone bone.
Aaji     khubdho nilambaromaajhe    eki    chanchalo krandano baaje.
Suduro     digantero sakoruno songito     laage mor chintay kaaje -
Aami    khnuji kaare antore mone     gandhobidhuro somirane.
Ogo,    jaani na ki nandanoraage
Sukhe     utsuko joubano jaage.
Aaji      aamromukulosoughandhe,    nabo    pallabomarmarochhande,
Chandrokiranosudhasinchito ambare oshrusaraso mahanande,
Aami      pulokito kaar paroshane     gandhobidhuro somirane.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আজি এই গন্ধবিধুর” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আজি এই গন্ধবিধুর” গানটি শুরু হয়:

আজি এই গন্ধবিধুর সমীরণে
কার সন্ধানে ফিরি বনে বনে। আজি
ক্ষুব্ধ নীলাম্বরমাঝে একি চঞ্চল ক্রন্দন বাজে।
সুদূর দিগন্তের সকরুণ সঙ্গীত লাগে মোর চিন্তায় কাজে—

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আজি এই গন্ধবিধুর” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আজি এই গন্ধবিধুর” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আজি এই গন্ধবিধুর” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আজি এই গন্ধবিধুর” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান