এত সহসায়
দেখা হয়েছে: 3.5K
Bangla Lyrics
তুমি রোদেলা অরণ্যে, যেন এক মায়া হরিণ
তুমি তীব্র খরার পরেই, যেন হৃদয় বৃষ্টি দিন,
যাদুকরী এক ছোঁয়ায়, তুমি বদলে দেবে আমায়,
আমি চোখ বুজে দেখি, তুমি এলে পায়ে পায়।
ভাবিনি এত সহসায় পূর্ণ হব ভালবাসায়।
তুমি খুব চাওয়ার পরেই যেন হাসলে এক ঝলক,
আমি চাইনা কিছুই তো আর, শুধু চেয়ে থাকি অপলক
অবাক এক প্রভায়, কাছে টেনেছ আমায়
আমি রই যে ভাষাহীন সেই অদ্ভুত মমতায়,
তুমি সাত সাগর দূরে, যেন চমকে দেওয়া কাহিনী।
আমি ক্ষুদ্র প্রজা যে দেশের, তুমি সেই দেশের রানী।
মিষ্টি সুখের আশায়, খুজে নেবে এই আমায়,
আমি প্রাণপনে ভাবি, তুমি আমার সীমানায়।
Transliteration in English
tumi rodela ornje, jen ek maya harin tumi tibr kharar parei, jen hriday brishti din, jadukri ek choay, tumi badle debe amay, ami chokh buje dekhi, tumi ele paye pay। bhabini et sahsay purn hab bhalbasay। tumi khub chaoar parei jen hasle ek jhalak, ami chaina kichui to ar, shudhu cheye thaki opalak obak ek prabhay, kache tenech amay ami rai je bhashahin sei odbhut mamtay, tumi sat sagar dure, jen chamke deoa kahini। ami kshudr praja je desher, tumi sei desher rani। mishti sukher ashay, khuje nebe ei amay, ami pranapne bhabi, tumi amar simanay।