আমার মল্লিকাবনে যখন

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে
কলি তোমার তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি।
তখনো কুহেলীজালে,
সখা, তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা উঠিতেছে ছলোছলি।
এখনো বনের গান, বন্ধু, হয় নি তো অবসান—
তবু এখনি যাবে কি চলি। ও
মোর করুণ বল্লিকা,
ও তোর শ্রান্ত মল্লিকা
ঝরো-ঝরো হল, এই বেলা তোর শেষ কথা দিস বলি।

Transliteration in English

Aamar mollikabone jakhon prothom dhorechhe koli
Tomaro laagia takhoni, bondhu, bedhechhinu anjali.
Takhono kuhelijaale,
Sakha, toruni usaaro bhaale
Shishire shishire orunomaalika utthitechhe chhalochholi.
Ekhano boner gaan, bondhu, hoy ni to abosaan -
Tobu ekhoni jaabe ki choli.
O mor koruno bollika,
O tor shraanto mollika
Jharo jharo holo, ei bela tor shesh katha dis boli.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমার মল্লিকাবনে যখন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আমার মল্লিকাবনে যখন” গানটি শুরু হয়:

আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে
ঞ্জলি।
তখনো কুহেলীজালে,
সখা, তরুণী উষার ভালে

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আমার মল্লিকাবনে যখন” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আমার মল্লিকাবনে যখন” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমার মল্লিকাবনে যখন” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আমার মল্লিকাবনে যখন” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান