আমি বহু বাসনায়
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ
কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভ’রে॥
না চাহিতে মোরে যা করেছ দান— আকাশ আলোক তনু মন প্রাণ,
দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহা দানেরই যোগ্য ক’রে
অতি-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে॥ আমি
কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে;
তুমি নিষ্ঠুর সন্মুখ হতে যাও যে সরে। এ
যে তব দয়া, জানি জানি হায়, নিতে চাও ব’লে ফিরাও আমায়—
পূর্ণ করিয়া লবে এ জীবন তব মিলনেরই যোগ্য
ক’রে আধা-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে॥
Transliteration in English
Aami bohu baasonay praanpane chaai, bonchito kore bnaachale more. E kripa katthor sonchito mor jibano bhore. Naa chaahite more ja korechho daan - aakash aalok tonu mono praan, Dine dine tumi nitechho aamay se maha daaneri jogyo kore Oti-ichchhar sankato hote bnaachaye more. Aami kakhono ba bhuli, kakhono ba choli, tomar pather lokkho dhore. Tumi nisthur sammukho hote jaao je sore. E je tabo daya, jaani jaani haay, nite chaao bole phirao aamay - Purno koria labe e jiban tabo milaneri jogyo kore Aadha-ichchhar sankato hote bnaachaye more.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমি বহু বাসনায়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ
কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভ’রে॥
না চাহিতে মোরে যা করেছ দান— আকাশ আলোক তনু মন প্রাণ,
দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহা দানেরই যোগ্য ক’রে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।