আনন্দধ্বনি জাগাও গগনে

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আনন্দধ্বনি জাগাও গগনে।
কে আছ জাগিয়া পুরবে চাহিয়া,
বলো ‘উঠ উঠ’ সঘনে গভীরনিদ্রাগমনে॥
হেরো তিমিররজনী যায় ঐ, হাসে উষা নব জ্যোতির্ময়ী—
নব আনন্দে, নব জীবনে,
ফুল্ল কুসুমে, মধুর পবনে, বিহগকলকূজনে॥
হেরো আশার আলোকে জাগে শুকতারা উদয়-অচল-পথে,
কিরণকিরীটে তরুণ তপন উঠিছে অরুণরথে—
চলো যাই কাজে মানবসমাজে, চলো বাহিরিয়া জগতের মাঝে—
থেকো না অলস শয়নে, থেকো না মগন স্বপনে॥
যায় লাজ ত্রাস, আলস বিলাস কুহক মোহ যায়। ওই
দূর হয় শোক সংশয় দুঃখ স্বপনপ্রায়।
ফেলো জীর্ণ চীর, পরো নব সাজ, আরম্ভ করো জীবনের কাজ—
সরল সবল আনন্দমনে, অমল অটল জীবনে॥

Transliteration in English

Aanondodhwoni jaagao gagone.
Ke aachho jaagiya purabe chaahiya,
Balo 'Uttho uttho' saghone gobhironidramagone.
Hero timirorajoni jaay oi, haase usha nabo jyotirmoyi -
Nabo aanonde nabo jibane,
Phullo kusume modhuro pabone bihagokalokujane.
Hero aashar aaloke jaage sukotaara udayo-achalo-pathe,
Kiranokirite toruno tapono utthichhe orunorathe -
Chalo jaai kaaje manobosamaje, chalo baahiriya jagoter maajhe -
Theko na alaso shayone, theko na magon swapone.
Jaay laaj traas, aalos  bilaas kuhako moho jaay.
Oi dur hoy shok sanshoy dukkho swaponopraay.
Phelo jirno chiro, paro nabo saaj, aarambho karo jibaner kaaj -
Sarol sabal aanondomone, amalo atalo jibane.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আনন্দধ্বনি জাগাও গগনে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আনন্দধ্বনি জাগাও গগনে” গানটি শুরু হয়:

আনন্দধ্বনি জাগাও গগনে।
কে আছ জাগিয়া পুরবে চাহিয়া,
বলো ‘উঠ উঠ’ সঘনে গভীরনিদ্রাগমনে॥
হেরো তিমিররজনী যায় ঐ, হাসে উষা নব জ্যোতির্ময়ী—

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আনন্দধ্বনি জাগাও গগনে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আনন্দধ্বনি জাগাও গগনে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আনন্দধ্বনি জাগাও গগনে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আনন্দধ্বনি জাগাও গগনে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান