আয় রে মোরা ফসল কাটি

দেখা হয়েছে: 4

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আয় রে মোরা ফসল কাটি—
ফসল কাটি, ফসল কাটি। মাঠ
আমাদের মিতা ওরে, আজ তারি সওগাতে মোদের
ঘরের আঙন সারা বছর ভরবে দিনে রাতে। মোরা নেব
তারি দান, তাই-যে কাটি ধান, তাই-যে গাহি গান—
তাই-যে সুখে খাটি। বাদল এসে রচেছিল
ছায়ার মায়াঘর, রোদ এসেছে সোনার
জাদুকর— ও সে সোনার জাদুকর।
শ্যামে সোনায় মিলন হল মোদের মাঠের মাঝে,
মোদের ভালোবাসার মাটি-যে তাই সাজল এমন সাজে।
মোরা নেব তারি দান, তাই-যে কাটি ধান,
তাই-যে গাহি গান— তাই-যে সুখে খাটি।

Transliteration in English

Aay re mora phasal kaati -
Phasal kaati, phasal kaati.
Maatth aamader mita ore,  aaj taari sawogaate
Moder  gharer aangon saara bachhor bhorbe dine raate.
Mora  nebo taari daan,  taai-je kaati dhaan,
Taai-je gaahi gaan -   taai-je suhke khaati.
Baadol ese rochechhilo chhaayay maayaghar,
Rod esechhe sonar jaadukar.
Shyame sonay milan holo moder matther maajhe,
Moder  bhaalobasai maati-je taai saajlo emon saaje.
Mora  nebo taari daan, taai-je kaati dhaan,
Taai-je gaahi gaan, taai-je sukhe khaati.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আয় রে মোরা ফসল কাটি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আয় রে মোরা ফসল কাটি” গানটি শুরু হয়:

আয় রে মোরা ফসল কাটি—
ফসল কাটি, ফসল কাটি। মাঠ
আমাদের মিতা ওরে, আজ তারি সওগাতে মোদের
ঘরের আঙন সারা বছর ভরবে দিনে রাতে। মোরা নেব

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আয় রে মোরা ফসল কাটি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আয় রে মোরা ফসল কাটি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আয় রে মোরা ফসল কাটি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আয় রে মোরা ফসল কাটি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান