শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি
দেখা হয়েছে: 47
Bangla Lyrics
শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি,
ভব-সংসার বাজারের মাঝে(২)
ঐ যে মন-ঘুড়ি আশা-বায়ু
বাঁধা তাহে মায়া-দড়ি
শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি
ভব-সংসার বাজারের মাঝে
শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি
কাক গন্ডী মন্ডী গাঁথা,
তাতে পঞ্চরাদি নাড়ি(২)
ঘুড়ি স্বগুনে নির্মান করা(২)
কারিগরি বাড়াবাড়ি
শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি
ভব-সংসার বাজারের মাঝে
বিষয়ে মেজেছ মাঞ্জা,
কর্কশা হয়েছে দড়ি(২)
(ঘুড়ি)লক্ষে দুটো একটা কাটে(২)
হেসে দেও মা হাত-চাপড়ি
প্রসাদ বলে দক্ষিনা বাতাসে
ঘুড়ি যাবে উড়ি
ভব-সংসার-সমুদ্র পারে,
পড়বে গিয়ে তাড়াতাড়ি
শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি
ভব-সংসার বাজারের মাঝে
শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি
ঐ যে মন-ঘুড়ি আশা-বায়ু
বাঁধা তাহে মায়া-দড়ি
শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি
ভব সংসার বাজারের মাঝে
শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি
(রামপ্রসাদী গান)
রাগিনী ললিত বিভাস
তাল আড়াঠেকা
Transliteration in English
shjama ma urachch ghuri, bhab-sangsar bajarer majhe(2) oi je man-ghuri asha-bayu badha tahe maya-dari shjama ma urachch ghuri bhab-sangsar bajarer majhe shjama ma urachch ghuri kak gandi mandi gatha, tate panchradi nari(2) ghuri sbagune nirman kara(2) karigri barabari shjama ma urachch ghuri bhab-sangsar bajarer majhe bishye mejech manja, karksha hayeche dari(2) (ghuri)lakshe duto ekta kate(2) hese deo ma hat-chapri prasad bale dakshina batase ghuri jabe uri bhab-sangsar-samudr pare, parbe giye taratari shjama ma urachch ghuri bhab-sangsar bajarer majhe shjama ma urachch ghuri oi je man-ghuri asha-bayu badha tahe maya-dari shjama ma urachch ghuri bhab sangsar bajarer majhe shjama ma urachch ghuri (ramaprsadi gan) ragini lalit bibhas tal aratheka