দে তোরা আমায়

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

দে তোরা আমায় নূতন করে দে
নূতন আভরণে।
হেমন্তের অভিসম্পাতে
রিক্ত অকিঞ্চন কাননভূমি,
বসন্তে হোক দৈন্যবিমোচন
নব লাবণ্যধনে।
শূন্য শাখা লজ্জা ভুলে যাক
পল্লব-আবরণে।
বাজুক প্রেমের মায়ামত্রে
পুলকিত প্রাণের বীণাযন্ত্রে
চিরসুন্দরের অভিবন্দনা।
আনন্দচঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে বহে
যাক হিল্লোলে হিল্লোলে,
যৌবন পাক সম্মান
বাঞ্ছিতসম্মিলনে।

Transliteration in English

De tora aamay nutano kore de
Nutano aabhorane.
Hemanter obhisampate
Rikto akinchan kaananobhumi;
Basonter hok doinyobimochan
Nabo laabanyodhone.
Shunyo saakha lajja bhule jaak
Pallabo-aaborone.
Baajuk premer maayamontre
Pulokito praaner binajantre
Chirosundarer obhibandana.
Aanondochanchal nrityo ange ange bohe jaak
Hillole hillole,
Jouban paak samman
Baanchhitosammilane.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“দে তোরা আমায়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“দে তোরা আমায়” গানটি শুরু হয়:

দে তোরা আমায় নূতন করে দে
নূতন আভরণে।
ভিসম্পাতে
কিঞ্চন কাননভূমি,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“দে তোরা আমায়” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“দে তোরা আমায়” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“দে তোরা আমায়” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“দে তোরা আমায়” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান