হৃদয় আমার নাচে রে
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে।
শত বরনের ভাব-উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ,
আকুল পরান আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে॥
ওগো, নির্জনে বকুলশাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে॥
ঝরকে ঝরকে ঝরিছে বকুল, আঁচল আকাশে হতেছে আকুল,
উড়িয়া অলক ঢাকিছে পলক— কবরী খসিয়া খুলিছে।
ঝরে ঘনধারা নবপল্লবে, কাঁপিছে কানন ঝিল্লির রবে—
তীর ছাপি নদী কলকল্লোলে এল পল্লির কাছে রে॥
Transliteration in English
Hriday aamar naache re aajike moyurer mato naache re. Shato baroner bhaabo-uchchhas kalaaper mato korechhe bikash, Aakul paran aakashe chaahiya ullaase kaare jaache re. Ogo, nirjane bokuloshaakhay dolay ke aaji dulichhe, dodul dulichhe. Jharoke jharoke jhorichhe bokul, aanchal aakashe hotechhe aakul, Uriya alok dhaakichhe palok - kabori khosiya khulichhe. Jhare ghanodhaara nabopallobe, knaapichhe kaanon jhilliro rabe - Tir chhaapi nodi kalokallole elo polliro kaachhe re.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“হৃদয় আমার নাচে রে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে।
শত বরনের ভাব-উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ,
আকুল পরান আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে॥
ওগো, নির্জনে বকুলশাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।