যেয়ো না, যেয়ো না
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
যেয়ো না, যেয়ো না ফিরে।
দাঁড়াও বারেক, দাঁড়াও হৃদয়-আসনে।
চঞ্চল সমীরসম ফিরিছ কেন
কুসুমে কুসুমে, কাননে কাননে।
তোমায় ধরিতে চাহি, ধরিতে পারি নে,
তুমি গঠিত যেন স্বপনে—
এসো হে, তোমারে বারেক দেখি ভরিয়ে আঁখি,
ধরিয়ে রাখি যতনে।
প্রাণের মাঝে তোমারে ঢাকিব,
ফুলের পাশে বাঁধিয়ে রাখিব—
তুমি দিবসনিশি রহিবে মিশি
কোমল প্রেমশয়নে।
Transliteration in English
Jeyo na, jeyo na phire - Dnaarao baarek dnaarao hridayo-aasone. Chanchalo samiro-samo phirichho keno Kusume kusume kaanone kaanone. Tomaay dhorite chaahi, dhorite paari ne - Tumi gothito jeno swapone. Eso hey, tomare baarek dekhi bhoriye aankhi, Dhoriye raakhi jatone. Praaner maajhe tomare dhaakibo, Phuler paashe bnaadhiye raakhibo, Tumi dibaso-nishi rohibe mishi Komal premoshayone.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“যেয়ো না, যেয়ো না” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“যেয়ো না, যেয়ো না” গানটি শুরু হয়:
যেয়ো না, যেয়ো না ফিরে।
দাঁড়াও বারেক, দাঁড়াও হৃদয়-আসনে।
চঞ্চল সমীরসম ফিরিছ কেন
কুসুমে কুসুমে, কাননে কাননে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“যেয়ো না, যেয়ো না” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore।
“যেয়ো না, যেয়ো না” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“যেয়ো না, যেয়ো না” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“যেয়ো না, যেয়ো না” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান।