কোথা আছ, প্রভু

দেখা হয়েছে: 5

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

কোথা আছ, প্রভু, এসেছি দীনহীন,
আলয় নাহি মোর অসীম সংসারে!
অতি দূরে দূরে ভ্রমিছি আমি হে ‘প্রভু প্রভু’ ব’লে ডাকি কাতরে।
সাড়া কি দিবে না। দীনে কি চাবে না। রাখিবে ফেলিয়ে অকূল আঁধারে?
পথ যে জানি নে, রজনী আসিছে, একেলা আমি যে এ বনমাঝারে।
জগতজননী, লহো লহো কোলে, বিরাম মাগিছে শ্রান্ত শিশু
এ। পিয়াও অমৃত, তৃষিত সে অতি— জুড়াও তাহারে স্নেহ বরষিয়ে।
ত্যজি সে তোমারে গেছিল চলিয়ে, কাঁদিছে আজিকে পথ হারাইয়ে—
আর সে যাবে না, রহিবে সাথ-সাথ ধরিয়ে তব হাত ভ্রমিবে নির্ভয়ে।
এসো তবে, প্রভু, স্নেহনয়নে এ-মুখ-পানে চাও— ঘুচিবে যাতনা,
পাইব নব বল, মুছিব অশ্রুজল, চরণ ধরিয়ে পূরিবে কামনা।

Transliteration in English

Kotha aachho probhu, esechhe dinohin,
Aalay naahi mor asimo songsare !
Oti dure dure bhromichhi aami hey 'Probhu, probhu' bole daaki kaatore.
Saara ki dibe na. Dine ki chaabe na. Raakhibe pheliye akul aandhare?
Path je jaani ne, rajoni aasichhe, ekela aami je e bonomaajhare.
Jaagotojanoni, laho laho kole, biram maagichhe shranto shishu e.
Piyao amrito, trishito se oti -   jurao taahare sneho baroshiye.
Tyaji se tomare gechhilo choliye, knaadichhe aajike patho haaraiye -
Aar se jaabe na , rohibe saath-saath,  dhoriye tabo haat bhromibe nirbhoye.
Eso tabe, probhu, snehonayone e mukha-paane chaao -   ghuchibe jaatona,
Paaibo nabo bal, muchhibo oshrujal, charon dhoriye puribe kaamona.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“কোথা আছ, প্রভু” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“কোথা আছ, প্রভু” গানটি শুরু হয়:

কোথা আছ, প্রভু, এসেছি দীনহীন,
সীম সংসারে!
তি দূরে দূরে ভ্রমিছি আমি হে ‘প্রভু প্রভু’ ব’লে ডাকি কাতরে।
কূল আঁধারে?

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“কোথা আছ, প্রভু” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“কোথা আছ, প্রভু” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কোথা আছ, প্রভু” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“কোথা আছ, প্রভু” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান