নারীর ললিত লোভন লীলায়
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
নারীর ললিত লোভন লীলায় এখনি কেন এ ক্লান্তি।
এখনি কি, সখা, খেলা হল অবসান।
যে মধুর রসে ছিলে বিহ্বল সে কি মধুমাখা ভ্রান্তি—
সে কি স্বপ্নের দান। সে কি সত্যের অপমান।
দূর দুরাশায় হৃদয় ভরিছ, কঠিন প্রেমের প্রতিমা গড়িছ—
কী মনে ভাবিয়া নারীতে করিছ পৌরুষসন্ধান। এও
কি মায়ার দান।
সহসা মন্ত্রবলে।
নমনীয় এই কমনীয়তারে যদি আমাদের সখী একেবারে
পরের বসন-সমান ছিন্ন করি ফেলে ধূলিতলে
সবে না সবে না সে নৈরাশ্য— ভাগ্যের সেই অট্টহাস্য
জানি জানি, সখা, ক্ষুব্ধ করিবে লুব্ধ পুরুষপ্রাণ— হানিবে নিঠুর বাণ।
Transliteration in English
Nareer lalita lobhano leelai ekhoni keno e klaanti. Ekhoni ki sakha, khela holo abosan. Je modhur rase chhile bihwal se ki modhumakha bhraanti, Se ki swapner daan. Se ki sotyer apomaan. Dur durashay hriday bhorichho, kotthin premer protima gorichho - Ki mone bhaabiya naarite korichho pourushsandhan. Eo ki maayar daan. Sahosa montrobale Namoniyo ei kamoniyotare jodi aamader sokhi ekebare Parer bason soman chhinno kori phele dhulitale, Sabe na sabe na se noirashyo – bhaagyer sei attohaasyo Jaani jaani sakha, khubdho koribe lubddho purushopraan - haanibe nitthur baan.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“নারীর ললিত লোভন লীলায়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
নারীর ললিত লোভন লীলায় এখনি কেন এ ক্লান্তি।
বসান।
যে মধুর রসে ছিলে বিহ্বল সে কি মধুমাখা ভ্রান্তি—
পমান।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।