নীরব রজনী দেখো
দেখা হয়েছে: 6
Bangla Lyrics
নীরব রজনী দেখো মগ্ন জোছনায়।
ধীরে ধীরে, অতি ধীরে, অতি ধীরে গাও গো।
ঘুমঘোরময় গান বিভাবরী গায়—
রজনীর কণ্ঠ-সাথে সুকণ্ঠ মিলাও গো।
নিশার কুহকবলে নীরবতাসিন্ধুতলে
মগ্ন হয়ে ঘুমাইছে বিশ্বচরাচর—
প্রশান্ত সাগরে হেন তরঙ্গ না তুলে যেন
অধীর উচ্ছ্বাসময় সঙ্গীতের স্বর।
তটিনী কী শান্ত আছে— ঘুমাইয়া পড়িয়াছে
বাতাসের মৃদুহস্ত-পরশে এমনি
ভুলে যদি ঘুমে ঘুমে তটের চরণ চুমে
সে চুম্বনধ্বনি শুনে চমকে আপনি।
তাই বলি, অতি ধীরে, অতি ধীরে গাও গো—
রজনীর কণ্ঠ-সাথে সুকণ্ঠ মিলাও গো।
Transliteration in English
Nirabo rajoni dekho magno jochhonaay. Dhire dhire, oti dhire, oti dhire gaao go. Ghumoghormoy gaan bibhabori gaay - Rajonir kantho-saathe sukantho milao go. Nishar kuhakobale nirabotasindhutale Magno hoye ghumayichhe bishwocharachar - Proshanto saagore heno tarongo na tule jeno Adhiro uchchhasomoy songiter swar. Totini ki shaanto aachhe - ghumaiya poriyachhe Baataser mriduhasto-paroshe emoni Bhule jodi ghume ghume toter charon chume Se chumbanodhwoni shune chamoke aaponi. Taai boli, oti dhire,oti dhire gaao go - Rajonir kantho-saathe sukantho milao go.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“নীরব রজনী দেখো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
নীরব রজনী দেখো মগ্ন জোছনায়।
তি ধীরে গাও গো।
ঘুমঘোরময় গান বিভাবরী গায়—
রজনীর কণ্ঠ-সাথে সুকণ্ঠ মিলাও গো।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।