নতূন গানের রঙিন খামে পাঠিয়ে দিলাম তোমার নামে
দেখা হয়েছে: 13
Bangla Lyrics
নতুন গানের রঙিন খামে পাঠিয়ে দিলাম তোমার নামে
আজকে নিমন্ত্রণ ও আমার বন্ধু চিরন্তন |
ভালবাসার সাজি আমার, স্মৃতির ফুলে ভরুক আবার
তোমার প্রেমের পরশ যে চায় আমার পরম শুভক্ষণ।।
হাতে করে নাইবা কিছুই আনলে তুমি আর
দু’চোখ ভরা খুশি তোমার সেইতো উপহার
প্রীতির ডোরে বাঁধবে যখন, আনন্দে আজ ভরবে ভুবন
তাই “স্বাগত” লিখলো কথা সুরের আলিঙ্গন ||
Transliteration in English
natun ganer rangin khame pathiye dilam tomar name ajke nimantran o amar bandhu chirantan | bhalbasar saji amar, smritir phule bharuk abar tomar premer parash je chay amar param shubhakshan।। hate kare naiba kichui anle tumi ar du’chokh bhara khushi tomar seito uphar pritir dore badhbe jakhan, annde aj bharbe bhuban tai “sbagat” likhlo katha surer alinggan ||